ফরিদগঞ্জে সাংবাদিকের মোটর সাইকেল চুরির ঘটনায় আটক ১

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৯, ২০২১ | ৩:১৯
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আনন্দ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ শরীফ আহম্মেদের একটি মোটরসাইকেল চুরি হয়েছে।

রবিবার (১৭ মে)রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দক্ষিন রুপসা গ্রামের ইউনুস হাফেজের বাড়ি থেকে মোটর সাইকেলটি চুরি হয়।
পরে তার ভাই মােহাম্মদ আহসানুল করিম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ মোঃরনি(২৫) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতুলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এসআই বারাকাত উল্যা সাংবাদিকদের জানান লিখিত অভিযোগ পেয়ে রনিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়ে প্রথমে সত্যতা স্বীকার করলেও পরে বিভিন্ন ভুল তথ্য দিতে আমাদেকে বিভ্রান্ত করছে।
আমরা তার দেওয়া তথ্যের আলোকে অভিযান অব্যাহত রেখেছি।
এলাকাবাসীর সূত্রে জানা যায়,গত সােমবার গভীর রাতে উপজেলার দক্ষিন রুপসা গ্রামের ইউনুস হাফেজের বাড়ি থেকে টিন সেট হােন্ডা রাখার ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে মোটর সাইকেলটির ঘাড়লক ভাঙ্গিয়া চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় ঘরের লােকজন ডাক চিৎকার দিলে আশপাশের লােকজন পৌছালে চােরদের ধাওয়া করা হয়।
চাের বাইক নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী লাউতুলি গ্রামের মােঃ রনিকে মােটর সাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার সময় দেখে পেলে ।

বিজ্ঞাপন

এবিষয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন,সাংবাদিক মোঃ শরীফ আহম্মেদের মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।
অন্য আসামিদেরও আটক এবং মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে ।
তিনি আরো বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা