
খাবার ও পানির জন্য গাজাবাসীর আকুতি


ইসরায়েলের বোমাবর্ষণে গাজায় অভ্যন্তরীণভাবে ৩৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় অভাব দেখা দিয়েছে।
‘আমাদের খাবার, পোশাক, লেপকাঁথা ও দুধ প্রয়োজন। কিছুই নেই আমাদের।’ দুই সপ্তাহ আগে মা হওয়া গাজার সুহের আল-আরবিদ নামের এক নারীর এই আর্তিই যেন বলে দিচ্ছে গাজার বর্তমান পরিস্থিতি। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় গাজায় ধ্বংসস্তূপের শহরে পরিণত হয়েছে। আল-আরবিদের মতো অনেকেই খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাবে ভুগছে। সেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ বলেছে, ইসরায়েলের বোমাবর্ষণে গাজায় অভ্যন্তরীণভাবে ৩৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদেরই একজন সুহের আল-আরবিদ। গাজার একটি স্কুলের শ্রেণিকক্ষের মেঝেতে আশ্রয় নিয়েছেন তিনি। সঙ্গে রয়েছে নবজাতকসহ তাঁর ছয় সন্তান।
সূত্র: প্রথম আলো


H/N



























