
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের দুইজন নিহত
Link Copied Successfully!


২৩ এপ্রিল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সৌদি আরবের জেদ্দা বিমান বন্দর থেকে চার বাংলাদেশি ইয়াম্বু যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাইক্রো বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত চার বাংলাদেশির মধ্যে চাঁদপুরের দুজন।এর মধ্যে শাহরাস্তি উপজেলার ধামরা গ্রামের মো:আবু সায়েদ আজাদ ও গাড়ি চালক ফরিদগঞ্জ উপজেলার মো: বাচ্চু মিয়া । অপর দুই বাংলাদেশি সিলেট জেলার অধিবাসী।


আহত সবাই বর্তমানে সৌদি আরবের ইয়াম্বুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের দুজনের অবস্থা আশংকা জনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।




























