সকালে বেশি সময় ঘুম, অকাল মৃত্যুর কারণ

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১০, ২০২১ | ১:৪৬
Link Copied Successfully!

মানবদেহ সুস্থ রাখতে রাতে জলদি ঘুমাতে যাওয়া যেমন গুরত্বপূর্ণ, তেমনি সকালে জলদি ঘুম থেকে ওঠারও কোনো বিকল্প নেই। প্রবাদ আছে, জলদি ঘুমাতে যাওয়া ও জলদি ঘুম থেকে ওঠা সুস্বাস্থ্য, জ্ঞান ও সম্পদের পূর্বশর্ত। সম্প্রতি এই প্রবাদকেই আরও একবার সত্য প্রমাণিত করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক।

যুক্তরাষ্ট্রের একদল গবেষক সম্প্রতি এই বিষয়ে বিশদ গবেষণা চালিয়েছেন। গবেষণায় অংশ নিয়েছেন ৪ লাখের বেশি মানুষ। গবেষণায় তাদের দাবি, যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।

গবেষকদের মতে, যাদের রাতে জেগে থাকার বদভ্যাস রয়েছে, তাদের ৯০ ভাগই নানা মানসিক রোগের শিকার। অন্যদিকে দেরি করে ঘুম থেকে উঠলে অকাল মৃত্যুর ঝুঁকিও বাড়ে।

বিজ্ঞাপন

গবেষণা হয় যুক্তরাজ্যের ৪ লাখ ৩৩ হাজার মানুষের ওপর। যারা নিয়মিত সকালে ওঠেন, মাঝে মাঝে সকালে ওঠেন, যারা মাঝে মাঝে রাত জাগেন এবং যারা নিয়মিত রাত জেগে থাকেন-এমন ব্যক্তিদের ওপর গবেষণা চালানো হয়। যাদের বয়স ছিল ৩৮ থেকে ৭৩ বছর।

গবেষণার ফলাফলে দেখা যায়, যারা নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর হার সবচেয়ে কম। আর যারা অনিয়মেই চলতে থাকেন তাদের এই ঝুঁকি বাড়তেই থাকে।

বিজ্ঞানীরা বলেন, “আমরা দেখেছি রাতে জেগে থাকার অভ্যাস যারা গড়ে তুলেছেন তাদের ৯০ শতাংশই মানসিক রোগের শিকার। আর ৩০ শতাংশের থাকে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি। এছাড়া স্নায়ুবিকসহ নানা রোগের ঝুঁকিও বেড়ে যায়। এছাড়া যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের গড় আয়ু নিয়মিত ঘুমাতে যাওয়া ব্যক্তিদের তুলনায় ৬ বছর কম।”

বিজ্ঞাপন

মানবদেহের দেহঘড়ি সুস্থ রাখতে তাই নিয়ম করে ঘুম থেকে ওঠার কড়া পরামর্শ দিয়েছেন গবেষকরা। পাশাপাশি ভালো ঘুমের জন্য় ঘুমের সময় মোবাইল ফোন, ল্যাপটপ ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে।

M/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস