ভারতের কোভিড হাসপাতালে আগুন, নিহত ৪

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১০, ২০২১ | ১২:২৯
Link Copied Successfully!
ফের করোনাভাইরাসের হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টার সময় ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ওয়েল ট্রিট হাসপাতালে আইসিইউ ইউনিটে আগুন লেগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজনের অবস্থা গুরুতর।
দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে, এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ২৭ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সবার স্বাস্থ্যের অবস্থা জানাতে পারে নাই।
অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতাল থেকে চারটি মরদেহ পাওয়া গেছে। আরও ২ জনের অবস্থা সঙ্কটাপন্ন। নাগপুরের ওই হাসপাতালে শয্যাসংখ্যা ৩০। তার মধ্যে ১৫টি আইসিইউ বেড।
নাগপুরের মিউনিসিপাল করপোরেশনের চিফ ফায়ার অফিসার রাজেন্দ্র উচকে বলেন, ধারণা করা হচ্ছে হাসপাতালের দ্বিতীয় তলায় থাকা আইসিইউ’র এসি থেকেই এই আগুনের সূত্রপাত। তবে আগুনের শিখা সেখানেই সীমাবদ্ধ ছিলো, অন্য কোনো ফ্লোরে ছড়ায়নি।
M/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা