
হাজীগঞ্জ পৌর প্যানেল মেয়র হলেন জাহিদুল আযহার আলম বেপারী


হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হলেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল আযহার আলম বেপারী। রোববার হাজীগঞ্জ পৌরসভা মাসিক সভায় প্যানেল মেয়রের নাম ঘোষণা করেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।
ওইসময় ৯নং ওয়ার্ডের কাউন্সিল আজাদ হোসেন মজুমদারকে ২ নং প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রোকেয়া বেগমকে ৩ নং প্যানেল মেয়র নির্বাচিত করা হয় ।
কাউন্সিলর জাহিদুল আযহার আলম বেপারী বলেন, আমাকে প্যানেল মেয়র নির্বাচিত করায় পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি। সবার প্রতি দোয়া চাই।


মাসিক সভায় বক্তৃতাকালে পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন বলেন, জনগণ আমাদেরকে সেবা পাওয়ার জন্য ভোট দিয়েছেন। আপনারা জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে সর্বদায় নিয়োজিত থাকবেন। আমি আপনাদের সাথে আছি। পৌরসভার কোন নাগরিক সেবা বঞ্চিত হলে তা মেনে নেয়া হবে না। এ বিষয়ে তিনি কর্মকর্তা কর্মচারীসহ নব নির্বাচিত কাউন্সিলরদের সতর্ক থাকার নির্দেশ দেন।



























