মতলব দক্ষিণে আটককৃত জাটকা এতিমখানায় বিতরণ

Default User
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেটঃ মার্চ ২০, ২০২১ | ১২:৫৪
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রামে আজ ১৯ মার্চ রোজ শুক্রবার ভোর ৬টায় ৪০ কেজি জাটকা আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের নির্দেশক্রমে আটককৃত জাটকা মাছ বিতরণ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমা।

জানা যায় যে, আজ ভোরে লামচরীর বৌ-বাজারস্থ এলাকায় জাটকা মাছ বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রেতা প্রবেশ করে। এসময় ইউনিয়নের মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ও স্থানীয় জনগন জাটকা মাছ আটক করেন। ঘটনাস্থল থেকে হঠাৎ জাটকা বিক্রেতা মাছের ক্যারেট রেখে দৌড়ে পালিয়ে যায়। অতঃপর খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে ইউনিয়নের ৫ টি এতিমখানায় এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আক্তার রুমার উপস্থিতিতে মতলব পৌর এলাকার ৩ টি এতিমখানায় আটককৃত জাটকা মাছ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ সফিউল আলম, কার্য সহকারী চয়ন ঘোষ, খাদেরগাঁও ইউনিয়নের স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি বাবু তাপস সরকার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা