
জাতীয় স্মৃতিসৌধে মাহিন্দা রাজাপাকসের শ্রদ্ধা নিবেদন
Link Copied Successfully!


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে ঢাকায় এসে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত ফুল গাছের চারা রোপণ করেন। পরে তিনি ১১টা ১৪ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন।


জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।



























