ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির ঋণ বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ৯:৫১
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। রবিবার ১৪ মার্চ দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান কার্যালয়ে উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়নের ১ নং ইছাপুরা কেএসএস এর ১৩ জন ও আলোনিয়া কেএসএস এর ১৩ জনসহ মোট ২৬ জন সদস্যের মাঝে ৪ লক্ষ ৩০ হাজার টাকা ঋন বিতরণ করা হয় ।

ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, জামানত বিহীন ঋন বিতরণে উপজেলা কেন্দ্রীয় সমিতি গুলো ব্যাপক ভূমিকা রেখেছেন দারিদ্র দূরীকরনে, আপনারা সরকারের কাছে থেকে স্বল্প সুদে ঋন পাচ্ছেন, সঠিক সময়ে ঋনের কিস্তি পরিশোধ করলে তা আপনাদের উপর বোঝা হবেনা। বর্তমান সরকার সমবায়ীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন এবং ঋন প্রবাহ বৃদ্ধি করেছেন, তাই অধিক সমবায়ী এখন এ ঋন সুবিধা পাচ্ছেন। এবং গ্রামের মানুষের আর্থিক সচ্ছলতা আনতে এই ক্ষুদ্রঋন ব্যাপক ভূমিকা রাখছে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়ার সভাপ্রধানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু শামিম,পরিদর্শক শফিকুর রহমান, আজাদুর রহমান, ১ নং ইছাপুরা কেএসএস এর ম্যানেজার ইয়াছিন পাটওয়ারী প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা