প্রধানমন্ত্রীকে হুমকি ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফরিদগঞ্জের গুলিবিদ্ধ অবস্থায় আটক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২১ | ১:৩৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীকে হুমকিসহ ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রুবেল প্রকাশ রুবেল শাহ (৩৫)কে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। গতকাল ১২ মার্চ শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আসামী রুবেলের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়।

আসামীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত।

জানা গেছে, উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের নজরুল শাহের ছেলে মোঃ রুবেল প্রকাশ রুবেল শাহের বিরুদ্ধে হাইমচরে প্রধানমন্ত্রীর সফরকালে প্রধানমন্ত্রীকে হুমকির ঘটনায় (জিআর ৭/১৮), একই থানার ডাকাতির ঘটনায় জিআর ৬৮/১৩, জিআর ৯৫/১৮, জিআর ২৪৯/১৮সহ ৬ মামলার ওয়ারেন্ট রয়েছে। গতকাল শুক্রবার পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুবেলকে ধরতে গেলে রুবেল পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। তখন রুবেল গুলিবিদ্ধ হয়। রুবেলের হামলায় ফরিদগঞ্জ থানার এএসআই জামশেদ ও এএসআই শফিক আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে আটক করে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওয়ারেন্টভুক্ত আসামী রুবেলকে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে আটক করতে গেলে সে পুলিশের উপর হামলা করে। পরে পুলিশে আত্মরক্ষার্থে গুলি করলে সে আহত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা