প্রিন্সের গায়ের রঙ কালো হবে কিনা, প্রশ্ন তুলেছিল রাজপরিবার

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ৮, ২০২১ | ৫:৪৩
Link Copied Successfully!

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতির ছেলে অর্চির গায়ের রঙ ফর্সা না কালো হবে তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল ব্রিটিশ রাজপরিবার।

মার্কিন উপস্থাপক অপরাহ্ উইনফ্রের সঙ্গে এক সাক্ষাৎকারে মেগান সম্প্রতি এতথ্য জানান বলে জানিয়েছে রয়টার্স।

হ্যারি-মেগান দম্পতির এক বছর বয়সী ছেলে অর্চি ব্রিটিশ সিংহাসনের সপ্তম উত্তরাধিকারী এবং রানি এলিজাবেথের অষ্টম পুতি। হ্যারি ও তার মার্কিন স্ত্রী মেগান রাজপরিবারের দায়িত্ব ছেড়েছেন এরই মধ্যে।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে মেগান রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন। রাজপরিবার থেকে পাওয়া বৈষম্য তাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছিল বলেও দাবি করেন তিনি।

৩৯ বছর বয়সী মেগানের মা কৃষ্ণাঙ্গ এবং বাবা শেতাঙ্গ। রাজপরিবারে বিয়ে হওয়ার আগে তিনি বেশ সাধারণ মানুষ ছিলেন। তবে বিয়ের পরই তার জীবনের অনেক কিছুই পাল্টে যায়। অনেক কথা শুনতে হয়েছে।

মেগান জানিয়েছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে; আত্মহত্যা কিংবা নিজের ক্ষতি করার কথা ভাবতে থাকেন তিনি।

বিজ্ঞাপন

তিনি জানান, ছেলে অর্চির বয়স এখন এক বছর। প্রিন্স পদবি গ্রহণ করবে না সে। কারণ তার জন্মের আগেই রাজপরিবারে কথা উঠেছিল; তার গায়ের রঙ ফর্সা নাকি কালো হবে তা নিয়ে।

মেগান বলেন, রাজপরিবার তাকে প্রিন্স বানাতে চায়নি।রাজপরিবার বলেছিল- জন্মের সময় তার ছেলের গায়ের রঙ না জানি কতই না কালো হবে!

রাজপরিবারের কোন সদস্য তাদের সন্তান অর্চিকে নিয়ে এমন মন্তব্য করেছিল তা জানাতে চাননি হ্যারি-মেগান।

হ্যারি ও তার মার্কিন স্ত্রী মেগান রাজকাজ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এক বছর আগে। রাজপরিবারের কারও সঙ্গে কোনো আলোচনা না করে তাদের নেওয়া এ সিদ্ধান্তে ঝাঁকুনি খেয়েছিল ব্রিটিশ রাজপরিবার।

সম্প্রতি হ্যারি ও মেগান জানিয়ে দেন, তারা আর কখনো রাজদায়িত্বে ফিরছেন না। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রানি দ্বিতীয় এলিজাবেথ ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্সকে তাদের রাজকীয় উপাধি এবং রাজপরিবার থেকে পাওয়া সুযোগ-সুবিধা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন।

রাজকীয় দায়িত্ব ছাড়ার পর গত বছর হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে যান। এরপর থেকে এক নতুন জীবন শুরু করেছেন এ দম্পতি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা