মিয়ানমারে চিকিৎসকদের ভ্যান লক্ষ্য করে পুলিশের গুলি

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মার্চ ৩, ২০২১ | ৬:৪৮
Link Copied Successfully!

মিয়ানমারের পুলিশ এবং সেনা চিকিৎসকদেরও আক্রমণ করছে বলে অভিযোগ। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের মোবাইল হেলথ ভ্যান লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

চিকিৎসকদের অভিযোগ, জায়গায় জায়গায় রাস্তা বন্ধ করে মোবাইল হেলথ ভ্যান আটকে দেয়া হচ্ছে। যাতে চিকিৎসকরা আহত বিক্ষোভকারীদের কাছে না পৌঁছাতে পারে।

বহু কম বয়সী ডাক্তার বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন না। বিক্ষোভকারীদের চিকিৎসার ব্যবস্থা করছেন। তাদের দাবি, সবচেয়ে বেশি রোগী আসছেন মাথায় আঘাত নিয়ে। কারণ, ব্যাটন দিয়ে মারার সময় পুলিশ এবং সেনা বিক্ষোভকারীদের মাথায় আঘাত করছে। একই সঙ্গে রাবার বুলেটের ক্ষত নিয়েও বহু বিক্ষোভকারী চিকিৎসা করাচ্ছেন।
হাসপাতালের আউটডোরগুলো ভরে রয়েছে আহত বিক্ষোভকারীদের ভিড়ে। এছাড়াও বহু চিকিৎসক মোবাইল ভ্যান নিয়ে বিক্ষোভস্থলে চলে যাচ্ছেন। ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করছেন তারা। কিন্তু তাতেও আহত চিকিৎসা পুরোপুরি সম্ভব হচ্ছে না বলে তাদের দাবি। বহু ক্ষেত্রে গুরুতর আহতদের চিকিৎসা করতে না দিয়ে পুলিশ গ্রেফতার করছে বলে অভিযোগ। সেনা এবং পুলিশ হাসপাতালে গিয়েও তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখল করে। সু চিসহ ৪০ জন মন্ত্রীকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের নেতৃত্বে ছাত্র এবং যুব সমাজ। তাদের বক্তব্য, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের সকলকে মুক্তি দিতে হবে। কিন্তু সেনা তা মানতে রাজি নয়। আপাতত এক বছর সেনা শাসনক্ষমতা হাতে রাখতে চায়। তা নিয়েই তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। সেনা নির্বিচারে আক্রমণ করছে বিক্ষোভকারীদের।

গত রবিবার সেনার গুলিতে ১৮ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। তারপর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের এক-তৃতীয়াংশ সরকারি কর্মী হরতাল শুরু করেছেন। চিকিৎসকরাও আন্দোলনে যোগ দিয়েছেন। সে কারণেই তাদের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা