১৪০ কেজির কৈবল মাছটি কিনে নিলেন ৯০ ব্যবসায়ী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১, ২০২১ | ৬:০৮
Link Copied Successfully!

খুলনা নগরের রূপসা পাইকারি মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল ১৪০ কেজি ওজনের একটি কৈবল মাছ। আজ সোমবার দুপুরের দিকে মাছটি নিয়ে আসেন ভূপাল নামের এক জেলে। তিন দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তাঁর জালে মাছটি ধরা পড়ে।

রূপসা বাজারে মাছটি তুলে প্রতি কেজি এক হাজার টাকা দাম হাঁকান ভূপাল। তবে মাছটি ১ লাখ ৩০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় ৯০ জন ব্যবসায়ী। এর মধ্যে ছিলেন রূপসা বাজার সমবায় সমিতির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার। তিনি বলেন, সাধারণত বাজারে বড় মাছ এলে ব্যবসায়ীরা ভাগ করে কিনে নেন। এই মাছ কম পাওয়া যায় বলে মানুষের আগ্রহ বেশি। এ কারণে বেশি দাম দিয়ে হলেও তা বাড়ির জন্য কেনা হয়। তিনজন কয়েক ঘণ্টা ব্যয় করে মাছটি কেটে পরিষ্কার করে দিয়েছেন। বিশাল মাছটি দেখতে অনেকে জড়ো হয়েছিলেন।

ভূপাল বলেন, মাছটি জালে ধরা পড়ার পর বেশি দাম পাওয়ার আশায় সরাসরি খুলনায় নিয়ে আসেন। মাছটি পেয়ে তাঁর ভাগ্য খুলে গেছে।

বিজ্ঞাপন

রূপসা পাইকারি মাছ বাজারের নেতা এস এম ইব্রাহিম খলিল বলেন, এত বড় মাছ সাধারণত কম দেখা যায়। কৈবল মাছ খেতে খুব সুস্বাদু। এর আগে ২০১৯ সালে ১৩০ কেজি ওজনের একটি কৈবল মাছ আনা হয়েছিল। স্থানীয় ব্যবসায়ীরা প্রতি কেজি এক হাজার টাকা দরে সেটি কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন।

গত বছরের ১৬ জানুয়ারি খুলনা নগরের রূপসা মাছের আড়তে ১৩৭ কেজি ওজনের একটি কৈবল মাছ বিক্রির জন্য নেওয়া হয়। পরে মাছটি নিজেরা খাওয়ার জন্য ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা