কচুয়ায় হাফেজ এনামুলকে পিটিয়ে হত্যার অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৯, ২০২০ | ১:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বাইছারা গ্রামের হাফেজ এনামুলক হক (২২)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ১১টার দিকে এনামুল হক বাইছারা বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে ব্রীজের কাছে এই হামলার শিকার হয়। বিকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

নিহত এনামুল হক বাইছারা গ্রামের হাজী মুজিবুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের চাচাতো ভাই মাওলনা নোমান শিকারী জানান, ওৎ পেতে থাকা একই এলাকার হোসেন শিকারী, আলম মিয়া, শরীফ, রাসেল, দুলালসহ ১৫/২০ জন ব্যক্তি হাফেজ এনামুল হকের উপর দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে মাথা ও শরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় এনামুল।

নিহতের চাচী ঝর্ণা বেগম জানান, হামলাকারীদের সাথে তাদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। ৬ মাস পূর্বে হাফেজ এনামুল হক বিয়ের পিঁড়িতে বসেন। তার স্ত্রী ৪ মাসের অন্তঃসত্তা। নিহতের স্ত্রী তার স্বামীর হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার পর হামলারকারীরা এলাকা ছেড়ে গাঁ ঢাকা দিয়েছে।

কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্যাহ অলি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা নিহতের উপর হামলা করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা