মফস্বল সাংবাদিকতায় সম্মাননা পেলেন  বোরহান উদ্দিন ডালিম 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২১ | ৯:৩৩
Link Copied Successfully!
জেলার মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ঢাকার স্বনামধন্য ‘দৈনিক মাতৃভূমির খবর ‘ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে ” গুনিজন সম্মাননা ২০২১ ” প্রদান অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত হলেন।
     শনিবার (৬ফেব্রুয়ারী) বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ  মিলনায়তনে দৈনিক মাতৃভূমি খবর পত্রিকার সম্পাদক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী সম্পাদক সাইফুল ইসলাম রনির সন্ঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেনের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট এর অধ্যক্ষ আবু হানিফ, দৈনিক আলোর জগতের সম্পাদক ফারুক হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, বোরহান উদ্দিন ডালিম ১৯৯৮ সাল থেকে মফস্বল এলাকায় সাংবাদিকতা শুরু করে এযাবত ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে এ পেশায় নিয়োজিত আছেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি, দৈনিক শপথের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য।
       বোরহান উদ্দিন ডালিম বলেন, দীর্ঘদিন যাবত মফস্বল এলাকায় সাংবাদিকতা করি। চেষ্টা করেছি সততা ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যেতে। আজ তার মুল্যায়ন পেলাম। আমি অনেক আনন্দিত, তবে আমার এ সম্মাননা বৈশ্বিক করোনার সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেসকল সংবাদকর্মী মৃত্যুবরন করছেন তাদের প্রতি উৎসর্গ করলাম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা