মতলবে মেয়র ও কাউন্সিলরসহ ৬৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২১ | ৯:৩৫
Link Copied Successfully!

মতলব পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকৃত মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীদের যাচাই বাছাই গত ৪ ফেব্রুয়ারী চাঁদপুর নির্বাচন অফিসে অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মতলব পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং প্রস্তাব ও সমর্থনকারীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ তোফায়েল আহম্মেদ।

এই সময় মতলব দক্ষিণ উপজেলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার আবু জাহের ভুয়া উপস্থিত ছিলেন। মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত সকল কাগজপত্র পর্যালোচনা ও যাচাই বাছাইতে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মতলব পৌরসভার বর্তমান মেয়র আওলাদ হোসেন লিটন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, জাতীয় পার্টির মনোনীত ডিএম আলাউদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ সফিকুল ইসলাম বৈধ ঘোষণা করা হয়।

সংরক্ষিত ওয়ার্ড ১, ২ ও ৩নং ওয়ার্ডের দিনারা আক্তার বিপ্লবী (বর্তমান কাউন্সিলর) ও মরিয়ম ইসলাম, রেহেনা আক্তার রানু, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে জোহরা খাতুন (বর্তমান কাউন্সিলর) ও মাকসুদা, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সাজেদা বেগম (বর্তমান কাউন্সিলর), মাইরিন সুলতানা ও হাজেরা আক্তারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সাধারণ ওয়ার্ড ১নং এ মোঃ আবুল বাসার পারভেজ মিয়াজী (বর্তমান কাউন্সিলর), মোঃ শাহ গিয়াস, মোঃ পারভেজ দেওয়ান, মোঃ মাহফুজুর রহমান, মোঃ বাদল ফরাজী, সাফায়েত আহমেদ, সফিকুল ইসলাম মানিক, মোঃ মেহেদী হাসান, ২নং ওয়ার্ডের মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী (বর্তমান কাউন্সিলর), মোঃ রেজাউল করিম পাটোয়ারী, মোঃ মজিবুর রহমান মন্টু, মোঃ লিয়াকত আলী সরকার, মোঃ শাহ পরান, মোঃ হানিফ বকাউল, মোঃ আবু হানিফ, ৩নং ওয়োর্ডের কিশোর কুমার ঘোষ (বর্তমান কাউন্সিলর), মোঃ সারওয়ার হোসেন (লিখন), মোঃ মোস্তফা কামাল রনি, মোঃ আল আমিন, ৪নং ওয়ার্ডের ওয়াহিদুজ্জামান মৃধা (ওহিদ, বর্তমান কাউন্সিলর), মোঃ ফেরদাউস আলম, মোঃ আনিসুর রহমান আনু, মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, ৫নং ওয়ার্ডের মোঃ ওয়াজ উদ্দিন প্রধান (বর্তমান কাউন্সিলর), মোঃ হেলাল উদ্দিন, মোহাম্মদ ফারুক কাজী, মোঃ সালাউদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা সরকার মোঃ নাসির উদ্দিন, বাছির আহম্মেদ, ৬নং ওয়ার্ডের মোঃ মামুনুর রশিদ মৃধা (বর্তমান কাউন্সিলর), মোঃ সাইফুল ইসলাম, আমির খান, মোঃ বিল্লাল হোসেন প্রধান, মোঃ সাগর আহমেদ, ৭নং ওয়ার্ডের মোঃ আহিজল মুন্সী (বর্তমান কাউন্সিলর), মোঃ আবু সাইদ দেওয়ান, পিন্টু চন্দ্র সাহা, মোঃ সিরাজুল ইসলাম প্রধানীয়া, প্রবীর চন্দ্র সরকার, ৮নং ওয়ার্ডের মোঃ মামুন চৌধুরী বুলবুল (বর্তমান কাউন্সিলর), মোঃ হেলাল উদ্দিন সরকার, মোহাম্মদ কামাল হোসেন, শাহাদাত, হেলাল হোসেন, আলম প্রধানীয়া, মোঃ সেলিম মাল, মোঃ শাহজাজাহান গাজী, ৯নং ওয়ার্ডের আব্দুল হাই বকাউল (বর্তমান কাউন্সিলর), মোঃ দেলোয়ার হোসেন হাজরা, জিএম খলিলুর রহমান, মোঃ আনোয়ার হাজরা, রায়হান।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা