বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো, এর আগে নয়; মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২১ | ২:২৮
Link Copied Successfully!

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ও পৌর যুবদলের আহ্বায়ক মো: ইমাম হোসেন পাটওয়ারী ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।

বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৭ ও ৮নং ওয়ার্ডের বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানেরশীষ প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে একজনকে দিতে হয়, সেই হিসেবে দল আমাকে মনোনয়ন দিয়ে ধানের শীষের ভার আমার উপর দিয়েছেন। কিন্তু আমি আপনাদের বলতে চাই এই প্রতিক আমার নয় বিএনপির সকল নেতাকর্মীর। আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিটি নেতাকর্মী নিজেকের ধানের শীষের প্রার্থী হিসেবে মনে করে বিজয়ের লক্ষ্য নিয়ে কাজ করবেন। বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো, এর আগে নয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ,পৌর সভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন,উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুবুর রহমান মফু, সাংগঠনিক সম্পাদক খালেক পাটওয়ারী, যুগ্মসম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সহসভাপতি আবুল কাশেম পাটওয়ারী, মনির হোসেন, জি এস মমিন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মিজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু,সদস্য সচিব আবদুল মতিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা