
ফরিদগঞ্জ পৌর নির্বাচনের ১ ও ২নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে ১ ও ২নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ১ ওয়ার্ডের চরবসন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড আ’লীগের সভাপতি মকবুল হাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তফা কামাল সুমনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুন রশীদ সাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, আব্দুল রহমান বাবলু, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন,ওয়াহিদুর রহমান খান, সদস্য কামাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক হাজী কামরুল হাসান সউদ, যুবলীগের যুগ্মআহ্বায়ক আকবর হোসেন মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন তেমনি ভাবে আগামী ১৪ই ফেব্রুয়ারি সেই মুক্তিযোদ্ধার বিজয়ের জন্য সবাই নিরলসভাবে কাজ করে যাবেন, এবং নৌকার বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন।


প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আওয়ামীলীগের মেয়র প্রার্থী যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দিয়ে কৃতজ্ঞতার জালে আবদ্ধ করেছেন। এখন আমার হয়ে আপনানারা আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিবেন। আজ এখানে উপস্থিত হয়েছি, কেন্দ্র কমিটি গঠনের জন্য। কমিটিতে এমন নেতা নির্বাচন করতে হবে যারা বিগত দিনের মতো এই কেন্দ্রে নৌকার বিজয়কে নিশ্চিত করতে পারে। যারা এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামীলীগের উন্নয়ন কর্মকা-ের কথা জানাতে পারে। একই সাথে নৌকায় ভোট দানের জন্য আহ্বান জানাতে পারে।



























