ফরিদগঞ্জে নেতা কর্মীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২১ | ১:১০
Link Copied Successfully!

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থীর সমর্থনে পৌর এলাকার ৪, ৫ , ৬ ও ৯ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন আলী সুপার মার্কেটে পৌর বিএনপির সভাপতি আমনত গাজীর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী ও পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সহ-সভাপতি জাকির হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আঃখালেক পাটওয়ারী, পৌর বিএনপির সহসভাপতি আবুল কাশেম পাটওয়ারী, মনির হোসেন, জি এস মমিন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মিজি, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহসিন মোল্লা, সিনিয়র যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সদস্য সচিব আবদুল মতিন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফ পাটওয়ারী, বিএনপি নেতা আরিফ পাটওয়ারী, জহিরুল ইসলাম পাটওয়ারী, হুমায়ুন কবির পাটওয়ারী, মো. আলী পাটওয়ারী প্রমূখ।

সভায় মেয়র প্রার্থী ইমাম হোসনে পাটওয়ারী বলেন, নির্বাচনের প্রয়োজনে দল একজনকে মনোনয়ন দেয়। সেই হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসারে আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমি আপনাদের জানাতে চাই, এই প্রতিক আপনাদের ,আমি শুধুমাত্র বাহক। এই ভার বহনের জন্য আপনারা আমার সহায়ক শক্তি। আশা করি ধানের শীষের বিজয় হলে হলে আপনারা পৌরবাসীরা নিরাপদে থাকবেন এ নিশ্চয়তা দিতে পারি। আপনাদের কাজ হলো, তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতিক দিয়েছেন। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রতিটি ওয়ার্ডে ভোটারদের কাছে সরাসরি গিয়ে ভোট চাইবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা