
হাজীগঞ্জে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মেহেদী হাসান রাব্বির গনসংযোগ
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আ.স.ম মাহবুব-উল-আলম লিপন এর সমর্থনে ব্যাপক গনসংযোগ করছে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বি। হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে শতাধিক নেতাকর্মীদের নিয়ে প্রচারনা ও গনসংযোগে ব্যস্ত রয়েছেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ভোট চাইতে দেখা গেছে মেহেদী হাসান রাব্বীকে। মেহেদী হাসান রাব্বি পপুলার বিডিনিউজকে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইলে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে।



























