POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মেহেদী হাসান রাব্বির গনসংযোগ

মো.মজিব পাটোয়ারী | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১ | সময়: ৩:৩৯ অপরাহ্ণ
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী  আ.স.ম মাহবুব-উল-আলম লিপন এর সমর্থনে ব্যাপক  গনসংযোগ করছে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বি। হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে শতাধিক নেতাকর্মীদের নিয়ে প্রচারনা ও গনসংযোগে ব্যস্ত রয়েছেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ভোট চাইতে দেখা গেছে মেহেদী হাসান রাব্বীকে। মেহেদী হাসান রাব্বি পপুলার বিডিনিউজকে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইলে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন