দল ও মানুষের সেবক হিসেবে কাজ করে যেতে চাইঃ প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২১ | ২:২৫
Link Copied Successfully!

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির চার ধরনের ভাতা (বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা অসচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি) মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং ‘বিকাশ’ এর মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে ভাতাভোগীর কাছে প্রেরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

শেখ হাসিনা বলেন, আমার বাবা জীবন উৎসর্গ করে গেছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো অত্যন্ত কঠিন কাজ। কিন্তু সে কাজটাই তিনি করতে চেয়েছিলেন। নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য দেখেননি। নিজের জীবনের ভবিষ্যতের দিকে তাকাননি। তার পদচিহ্ন পড়েছে, সারা বাংলাদেশ চড়াই উৎরাই পার হয়েছে। বার বার আঘাত এসেছে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, তিনি মৃত্যুকে সামনে থেকে দেখেছেন কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। ফাঁসির দড়িও তাকে টলাতে পারেনি। আমার পিতার কাছ থেকে সেই শিক্ষা আমরা পেয়েছি দেশকে ভালোবাসতে। কারণ তিনি বলতেন, আমার সংসার বা পরিবার নয় মানুষের চিন্তাই ছিল তার কাছে বড়। তিনি অনেক কঠিন কাজ করতে পেরেছেন। কারণ তার লক্ষ্য ঠিক ছিল, সততার পথে ছিলেন। তিনি বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চেয়েছিলেন। তিনি গ্রাম পর্যায়ের মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য কাজ করতে চেয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোনো মেয়ে বিধবা হলে তার স্থান কোথায় হয়, ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞেস করেছি কেন তোমরা পথে পথে ঘোরো, কেন তারা পথশিশু হয় আমি তাদের সাথে কথা বলেছি। বিরোধী দলে থাকতে তাদের সাথে আলাপ করেছি এবং সরকারের এসেও তাদের ডেকে এনে কথা বলেছি। পারিবারিক সংঘাতের কারণে হয়ত তাকে ঘর ছাড়তে হয়েছে কিংবা বিধবা হয়েছে বা স্বামী তাকে ছেড়ে চলে অন্য একটি বিয়ে করেছে তার যাবার জায়গা নেই। না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। তখন সে কাজের খোঁজে আসে এক পর্যায়ে তাকে পতিতালয়ে আশ্রয় নিতে হয়, ছেলে মেয়েগুলো পথশিশু হয়ে যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা