মতলবে আ’লীগ নেতা আনিস আহমেদ এর উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ

Default User
মতলব উত্তর প্রতিনিধি
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২১ | ৩:১২
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ৫ হাজার ৪শ জন শীতার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেন আ’লীগ নেতা আনিস আহমেদ।
রোববার (৩রা জানুয়ারি) সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে করোনা মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে খাবার ও কম্বল বিতরণ করেন- বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এর বড় ভাই, আওয়ামী লীগ নেতা ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আনিস আহমেদ।
খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণকালে তিনি বলেন, নৌকা মার্কার মানুষ দুঃখী মানুষের দুঃখ কষ্ট বুঝে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে শীতবস্ত্রের অভাবে কাউকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন তথা উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়েছেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সোনার বাংলা গড়ার অঙ্গিকার নিয়েছিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন তথা উন্নত বাংলাদেশ গড়তে বাংলাদেশের প্রত্যেক মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মাথা গোঁজার ঠাই, সকলের জন্য শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। শীতার্ত দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপহার এসব শীতবস্ত্র।  বাংলাদেশের দুঃখী মানুষের জন্য মায়ের মমতা ঘেরা যাঁর মন, শীতার্তদের জন্য যাঁর ব্যথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হুকুম দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে। ৬০ বছরের বেশি বৃদ্ধ, দরিদ্র, যাদের গরম কাপড় নেই, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলাদের শীতের বস্ত্র বিতরণ করার হুকুম দিয়েছেন তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, সাবেক  অর্থ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, বাংলাদেশ আওয়ামী লীগ সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক আল-আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না, ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম, ব্যবসায়ী মো. আরিফ, ছাত্রলীগ নেতা সুজন ভূঁইয়া, জুয়েল মীর, নুরুজ্জামান খান সহ প্রমুখ।
 সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আল আমিন সরকার, কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান, কাউন্সিলর আহসান হাবীব প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা