
মতলব উত্তরের গজরায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ।
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি দেওয়ান বাড়ীতে ২রা জানুয়ারি সকালে গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম দেওয়ানের অর্থায়নে গরীব, দুস্থ ও শীতার্ত ৫ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় ৷
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল ৷
গজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদিন দেওয়ানের সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাছির উদ্দিন মৃধা, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির , ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, গজরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম টফিজ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার, যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ইলিয়াস, সুলতাবাদ ইউপি যুবলীগের সভাপতি গফুর সরকার , গজরা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সুভাস চন্দ্র ভৌমিক , সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মৃধা ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শিপন প্রধান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন চিশতি সহ প্রমুখ।



























