আমার চেতনায় তুমি নিরন্ত বহমান

Default User
সৌম্য সালেক
আপডেটঃ মে ২৪, ২০২০ | ২:৫৮
Link Copied Successfully!

ছেলেবেলায় পাঠ্য বাংলায় দেখা, বুকে-হাত বীর- বিপ্লবী কবির এই ছবিটাই সব থেকে বেশি প্রিয় আমার। প্রথম দেখাতেই ছবিটার প্রেমে পড়ে যাই। এরমাঝে দ্রোহ, প্রেম, জয় করবার প্রবল অভিপ্সা, দূরদৃষ্টি কী নেই; ছবিটি যেনো তাঁরই ভাষ্যে ‘একহাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য’-এর চরম প্রতিরূপ!
কিশোরকালে, নজরুলের ছবিযুক্ত ক্যালেন্ডার পাওয়া যেতো বাজারে, সেসবে- ফুলের জলসায় নিরব কেন কবি, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল, বল বীর বল উন্নত মম শির- এমন বিবিধ পঙক্তি শোভিত থাকতো। আমাদের পুরনো ঘরের পুরনো বেড়ায় আমি দুবার ক্যালেন্ডার কিনে লাগিয়েছিলাম।
অনেক বছর বাদে ঘর বদলের ফলে এখন আর সেই ক্যালেন্ডারের অস্তিত্ব নেই কিন্তু অন্তরের গুলবাগিচায় আজো কবি চিরজাগ্রত আজও নানা অনিয়ম অনাচার দেখে তাঁরই চেতনায় শাণিত হই, আজও উদ্দিপনা পাই তাঁর তুঙ্গস্পর্শী উচ্চারণে। কাজী নজরুল ইসলামের কবিতা শ্রবণের মাধ্যমেই আমার সাহিত্য প্রেমের সূচনা।
ছেলেবেলায় মামার কণ্ঠে নজরুলের কাণ্ডারি হুশিয়ার, খেয়া পারের তরণী, বিদ্রোহী- এসব কবিতার উচ্চারণ রক্তের মধ্যে যে অবোধ্য চেতনার সঞ্চারণ ঘটিয়েছে, সে থেকেই কবিতার প্রতি আমার অনিবার অাকর্ষণ। তারপর, ‘বাদলা কালো স্নিগ্ধা আমার কান্তা এলো রিমঝিমিয়ে…’- রুবাইয়াৎ ই ওমর খৈয়াম আর হৃদয়ে ঝড় তোলা ব্যঞ্জনাময় গজলের বেলোয়ারি তান বাঁধন হারা’র যে উচাটন-মনোভাব জাগিয়েছে তা আজও আমার ভাবলোকে নার্গিস-বনের অনুপম ফল্গুধারা বইয়ে চলেছে।
১২২-তম জন্মদিনে প্রিয় কবিকে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা