ফরিদগঞ্জে গৃহবধুর মৃতদেহ উদ্ধার

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২০ | ৭:২৪
Link Copied Successfully!

রোববার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জে কাজল বেগম (২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই গৃহবধু উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামানপুর রাঢ়ী বাড়ীর মামুন হোসেনের স্ত্রী ও ২ সন্তানের জননী।

জানা গেছে, ১০ বছর পুর্বে উপজেলার ১১ নং চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের সদ্য মৃত শাহজাহান মৃধা মেয়ের কাজল বেগমের সাথে রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামানপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মামুন হোসেনের সাথে বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

কাজল বেগমের বোন রেখা জানান, বিয়ের পর থেকেই তার বোনকে নানাভাবে নির্যাতন করতো বোন জামাই মামুন হোসেন। এনিয়ে বহুবার শালিশী বৈঠক হয়েছে। ইতিপুর্বে তাকে কয়েক দফা টাকা দেয়া হয় বিদেশ যাওয়ার জন্য। মাত্র ১৭দিন পুর্বে তার বাবা শাহজাহান মৃধার মৃত্যু হয়। কয়েকদিন পুর্বেও তাকে নির্যাতন করেছে। রোববার সকালে তার বোনের জামাই মামুন তাকে জানায়, তার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ রোববার দুপুরে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শহিদ হোসেন জানান, গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুন হোসেনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা