ফরিদগঞ্জের কড়ৈতলীতে রাস্তা কেটে ফেলার অভিযোগ

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২০ | ৮:৩৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলীতে রাস্তার কাজ সমাপ্ত হওয়ার পর দুর্বৃত্তা রাতের আধাঁরে রাস্তাটি কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। দির্ঘদিন রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকার পর প্রবাসী নজরুলের উদ্যোগে ও ইউপি চেয়াম্যানের সার্বিক সহযোগীতায় প্রায় লাখ টাকা ব্যয়ে রাস্তাটি জনগনের চলাচলের উপযোগী করা হয়েছে । সম্প্রতি রাতের আধাঁরে দৃর্বৃত্তা রাস্তাটি কেটে ক্ষতি সাধণ করে।

এ বিষয়ে স্থানীয় লোকজনের মধ্যে মো. তাজুল ইসলাম ,আ. ছাত্তার ,সফিক পাটওয়ারী , আমযাদ হোসেন পাটওয়ারী জানান, এলাকার মাুসের দুর্ভোগের কথা চিন্তা করে প্রবাসী নজরুল উদ্যোগ নিয়ে এলাকার মানুষের ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় রাস্তার পাশের বাঁশ দিয়ে প্লাসেটিং করে মাটি ও আদলা দিয়ে পুকুরের পাড় বাধাঁয় করে চলাচলের উপযোগী করে। এরই মধ্যে গত ২/৩ দিন পূর্বে রাতের আধাঁরে দুর্বৃত্তারা রাস্তাটির প্লাসেটিং কেটে পুকুরে ফেলে দিয়ে ক্ষতি সাধণ করে জনগনের সমস্যার সৃষ্টি করেছে। প্রতিদিন এ পথদিয়ে ছোট যানবাহনসহ অসংখ্য যানবাহন চলাচল করছে। রাস্তার পশ্চিম পাশের পার্শবর্তী হিন্দু সম্প্রদায়ের বিভূতি বসুর একটি আম গাছ ও একটি কাঠাল গাছ ঢুলে পড়ায় বড় যানবাহন এমনকি রোগী বহনের এ্যামব্যুন্স যাতায়াত করতে পারছেনা। এমতাবস্থায় ৭নং ইউপ চেয়াম্যান আলী আক্কাছ ভূইয়া ও ৮নং ইউপি চেয়ারম্যান মো: সওকত বিএসসি যৌথভাবে রাস্তাটি পরিদর্শণ করে সমস্যা সৃষ্টি কারী গাছ দুটো কেঁটে ফেলতে বিভূত বসুর ছেলে, রবি (৪০), বিপ্লব (৩৮), ও শ্যামল(৩৬)কে নির্দেশ দেন।

গাছ কর্তন বাবৎ ৫ হাজার টাকা খরচ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কার্যত: এখনও গাছগুলো কেটে যানবাহন ও লোজকজনের চলাচলে স্বাভাবিকতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

চলাচলকারীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা আরোও জানান, গাছ কর্তনের বিষয়ে বিভূতি বসুর ছেলেরা চেরাম্যান ও ইউএনওকে গালিগালাজ করেছে। এমনকি রাস্তা নির্মাণ কারীদেরকেও হুমকী দমকী দিয়েছে।

এ বিষয়ে প্রবাসী নজরুল ইসলাম পাটওয়ারী জানান, রাস্তার বেহাল দশা দেখে স্থানীয় লোকজনের কাছ থেকে সহযোগীতা নিয়ে ৮৫ হাজার টাকা ব্যয়ে স্বাভাবিক অবস্থায় আনয়ন করা সম্ভব হয়েছে।তবে ইউপি চেয়ারম্যান আমাকে বলেছেন , ৫০ হাজার টাকা প্রদান করবেন। ইতি মধ্যে রাতের আধাঁরে কে বা কারা রাস্তাটি কেটে ফেলেছে। এদিকে রাস্তায় ঢুলে পড়া গাছ দুটি এ পর্যন্ত অপসারণ করা হয়নি বিধায় লোকজনের চলাচলে ব্যঘাত সৃষ্টি হচ্ছে।

ওঁই পথে চলাচলকারীরা রাস্তা কেটে ফেলা দুর্বৃত্তদের কোঠর শাস্তি দাবীসহ রাস্তায় ব্যঘাত সৃষ্টিকারী দুটি গাছ কর্তনের দাবী জানান। পাষাপশি রাস্তাটি নির্মাণে সরকারী সহায়তারও জোর দাবী জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা