শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter
মো: সবুজ গাজী
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৬ | ৮:১৫
Link Copied Successfully!

মাদক, কিশোর গ্যাং, সামাজিক অপরাধ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকদি-ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল সিদ্দিক বলেন, মাদকের সঙ্গে জড়িত অপরাধীদের কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একজন অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে আরও ১০ জনকে শিক্ষা দেওয়া সম্ভব। অপরাধের তাৎক্ষণিক বিচার না হলে সেখান থেকে নতুন সমস্যার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো পরিবার যদি মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে একপর্যায়ে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এমনকি এলাকার ভেতরে ও বাইরে চুরি-ডাকাতির মতো ঘটনাও ঘটাতে পারে। অনেকেই মনে করেন, অমুকের ছেলে মাদকাসক্ত, কিন্তু আমার ছেলে ভালো। এ ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ প্রতিবেশী খারাপ পথে গেলে তার নেতিবাচক প্রভাব নিজের পরিবার ও সমাজের ওপরও পড়তে পারে। এজন্য মাদক প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মাদক থেকেই ইভটিজিং, হামলা, কিশোর গ্যাংসহ নানা ধরনের অপরাধের উৎপত্তি হয়। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তুলে ধরে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ১২, ১৩ ও ১৪ বছর বয়সী ১০ থেকে ১৫ কিংবা ২০ জন কিশোর একত্রিত হয়ে বিভিন্ন স্থানে গিয়ে নিজের বাবার বয়সী মানুষের গায়ে হাত তুলছে। কেউ তাদের বাধা দিতে গেলে তাকেও আক্রমণ করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়েরুল কবীর, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, আল-আরাফাহ্ হজ কাফেলার চেয়ারম্যান শরিক পাটোয়ারী, মানিক মিয়া, আবদুল বাকী ও আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউসুফ আলী, থানার সেকেন্ড অফিসার ফেদাউস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের প্রতিনিধিদল এবং স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে সুমন খান, হেলাল খান, বেলাল খান ও রহিম খানসহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ তানভীর।

আলোচনা সভা শেষে ২৮নং পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোল্লার বাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহমাহমুদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ২০২৮ সাল থেকে নতুন বিষয় যুক্ত হবে, বইয়ের বাইরেও শিখতে হবে: চাঁদপুরে শিক্ষামন্ত্রী চাঁদপুরে গরুর খাবারে বিষ মিশিয়ে ৫ গরু হত্যা, অসুস্থ আরো কয়েকটি গরু চাঁদপুরের মেঘনায় নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ গ্রেপ্তার ৫ চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী চলন্ত বাসেই জন্ম নিলো ফুটফুটে ছেলে, মানবতার অনন্য দৃষ্টান্ত মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন