চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৬ | ৪:২৪
Link Copied Successfully!

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুরের ঘোষেরহাট, হাজীগঞ্জ উপজেলার হলুদ পট্টি ও মকিমাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নাম-ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে কে সনিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে রাশেদ গাজীকে ১০ হাজার টাকা এবং মেয়াদবিহীন পণ্য রাখার দায়ে অনিল সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানা আরোপ করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। এ সময় মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়।

অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। পাশাপাশি অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধ মজুদ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি”র শুভ বিবাহ সম্পন্ন