গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৬ | ১:২৮
Link Copied Successfully!

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা থামেনি। শনিবার (২১ নভেম্বর) উপত্যকাটিতে পৃথক হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনই প্রাণ হারিয়েছেন বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার ও পানীয় নিয়ে যাওয়া একটি গাড়িতে ড্রোন হামলায়।

গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গাড়িটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের জন্য যাচ্ছিল। এ সময় ইসরাইলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে বসবাস করা অসহায় ও বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে খাবার ও পানীয় পৌঁছে দিত। হামলার সময় গাড়িটি শিশুদের খাবার দেওয়ার জন্য থামতে যাচ্ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, গাড়িটি দরিদ্র মানুষ ও তাঁবুতে বসবাস করা পরিবারগুলোর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার ঠিক আগমুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কাজে নিয়োজিত ব্যক্তিরাও এখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

গাড়িটির ভেতরে থাকা কাগজপত্রে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো ছিল বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, হামলার শিকার গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।

এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বদিকে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিনজন আহত হন। তাঁদের নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজার সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি। ইসরাইলি হামলা ও গুলিবর্ষণ এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সেখানকার সাংবাদিকেরা।

গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে নতুন করে শীতের বৃষ্টি ও বন্যায় গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে তলিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যে প্রাকৃতিক দুর্যোগে আরও বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি”র শুভ বিবাহ সম্পন্ন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু জাতীয় নজরুল বর্ষসেরা কন্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন হাজীগঞ্জের সায়েম হাজীগঞ্জে ১০ ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদবিপ্রবিতে দোয়া ও মিলাদ মাহফিল