চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২১, ২০২৬ | ৭:৫২
Link Copied Successfully!

শীতের আগমনের সঙ্গে সঙ্গে চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। চলতি নভেম্বর মাসের ২১ দিনে জেলায় প্রায় ৪০০ শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। শনিবার চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ৬০ জন শিশু। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তিনটি ইউনিটে ব্যবস্থা করা হয়েছে। তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। কয়েকজন শিশু শয্যা পেলেও অধিকাংশকেই মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে শিশুদের পাশাপাশি স্বজনদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

চিকিৎসা নিতে আসা শিশুদের মা ও স্বজনরা জানান, প্রথমে সর্দি, কাশি ও তীব্র জ্বর দেখা দেয়। পরে মুখ ও শরীরে লালচে র‍্যাশ ওঠে, চোখ লাল হয়ে যায়। কোনো কোনো শিশুর শ্বাসকষ্টের মতো উপসর্গও দেখা দিচ্ছে।

বিজ্ঞাপন

চিকিৎসকদের মতে, আক্রান্ত শিশুদের মধ্যে হামের টিকা নেয়নি এমন শিশুর সংখ্যা বেশি। হাম দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি রোগের জটিলতা এড়াতে শিশুদের নিয়মিত টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি”র শুভ বিবাহ সম্পন্ন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু জাতীয় নজরুল বর্ষসেরা কন্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন হাজীগঞ্জের সায়েম হাজীগঞ্জে ১০ ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদবিপ্রবিতে দোয়া ও মিলাদ মাহফিল ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি, কমেছে লঞ্চঘাটে যাত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা ওমর ফারুক রুমী ঢাকায় গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির বহিষ্কার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা