মতলব বাজার বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ 

মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৬ | ৯:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২) বিকাল ৪ টায় মতলব পরিষদ প্রাঙ্গণে মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নব–নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধরের সভাপতিত্বে ও বনিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। তিনি বলেন,বাজারে দোকানের সামনে ভাসমান চৌকি বানিজ্য করা যাবে না।সকল ব্যবসা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক ট্রেড লাইসেন্স থাকতে হবে। অন্যথায় আইনানুগভাবে ব্যবসা করার কোনো সুযোগ দেওয়া হবে না।” তিনি এলাকার ব্যবসায়িক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে বণিক সমিতির কর্মকর্তাদের গুরুত্ব দিয়েই সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে বাজারে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কোন ধরনের মাদক ব্যবসা চলবে না। বণিক এবং বাজারের উন্নয়নের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজামেলা খোকন, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ গিয়াস, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শংকর রাও নাগ এবং বণিক সমিতির সদস্যদের পক্ষ থেকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মল্লিক মো. শাহজাহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির এবং মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন,মতলব প্রেসক্লাবের সভাপতি মো. আমির হোসেন খসরু, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান। এছাড়া মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান সরকারসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে বিশেষ অভিযানে অব্যাহত, পঞ্চম দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে ১৫ নেতাকর্মীসহ ৮৬ জন আটক হাজীগঞ্জে ইউএনও’সহ সাড়ে ৭শ জন ম্যারাথনে দৌড়াবেন ৬ কি:মি: পথ মতলব বাজার বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ  চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক-সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ভালোবেসে বিয়ে, ছয় মাসেই নববধূর মৃত্যু; স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন উধাও হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ