হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৬ | ৪:৫৫
Link Copied Successfully!

চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও মতলব উত্তর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা। গত ৪ ও ৫ নভেম্বর দুই দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গত ৪ নভেম্বর হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়, মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাজাপুর ফাযিল ডিগ্রী মাদ্রাসা পরিদর্শন করা হয়। এ সময় সঙ্গে ছিলেন সহকারী পরিদর্শক মোঃ আজিজুল হক।

পরদিন ৫ নভেম্বর মতলব উত্তর উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়, চর পাথালিয়া উচ্চ বিদ্যালয় এবং দুর্গাপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়।

বিজ্ঞাপন

প্রতিটি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের সভাপতিত্বে শিক্ষকদের নিয়ে একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়।

দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ ক্লাস, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা করার মাধ্যমে ফলাফল উন্নয়নের কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।

পরিদর্শনকালে কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাব ও পাঠাগার ঘুরে দেখে ল্যাবের ব্যবহার বাড়ানো, লাইব্রেরি সচল রাখা এবং সহপাঠক্রমিক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এছাড়া অনুত্তীর্ণ শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেওয়া, শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, প্রধানমন্ত্রী ঘোষিত “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” বৃক্ষরোপণ কর্মসূচি, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ বাস্তবায়ন, নতুন কুঁড়ি প্রতিযোগিতার অনুশীলন, নজরুল বর্ষ উদযাপনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ডিবেট ক্লাব পরিচালনা, প্রতি বছর নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলা আয়োজন, বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা চাঁদপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ