
চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ


চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এমপি মহোদয়ের পক্ষে শিক্ষার্থীদের মাঝে এই চেক বিতরণ করেন চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।
অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মোট ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে ব্যাংকের ‘একাউন্ট পে’ চেক প্রদান করা হয়।


চেক বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাসিম আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, এবং ছাত্রদল নেত্রী জান্নাত ও সাদিয়া আক্তারসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।























