
মতলব উত্তরের ঠেটালিয়ায় বাগান থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

- মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পুর পূর্ব ইউনিয়নের ৯ নং ওয়াড ঠেটালীয়া পেট্রোল পাম্প সংলগ্ন বাগানে ৮ ডিসেম্বর সকালে ৬০ বছররের এক বৃদ্ধ পুরুষের অজ্ঞাত লাশের সন্ধান মিলেছে।

মঙ্গলবার সকালে এলাকার লোকজন নদীতে হাত মূখ দৌত করতে গেলে নজরে পরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ।
তারা স্হানীয় ইউপি সদস্য আঃ হালিম সরকারকে জানালে পরে এ বিষয়ে স্হানীয় ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী ও মতলব উত্তর থানা পুলিশ কে অবগত করেন। পরে ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, মতলব উত্তর থানার ওসি নাসিরউদ্দিন মৃধা, সেকেন্ড অফিসার মহিউদ্দিন, এসআই ইব্রাহিম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল এসে লাশের সুরতহাল রির্পোট তৈরি করেন ও এলাকার বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করেন।


ঐ সময় ওসি নাসিরউদ্দিন মৃধা সাংবাদিকদের বলেন আমরা প্রাথমিক ভাবে লাশের সুরতহাল রির্পোট তৈরি করেছি। লাশের পরনে লুঙ্গি, গায়ে কালো রংগের ফুল জাম্পার,পাশে জুতা ও হাতের উপর ভর করে হাটার দুটি ক্যাচ এবং জামার পকেটে ৭০ টাকা আলামত হিসাবে পাই, লাশের গায়ে কোন চিহ্ন পাওয়া যায় নাই। তবে কেন এ ঘটনা লাশ পোস্ট মর্টেম করা হলেই আসল তথ্য বেরিয়ে আসবে। এ ঘটনা ব্যপারে অনলাইন নিউজ প্রকাশ হলে মৃতের আত্ত্বীয় স্বজন ও তার আপন বড় ভাই আঃ হান্নান ঘটনাস্হ এসে লাশ শনাক্ত করে থানা পুলিশের কাছে তার ভাই বলে দাবি করেন।

- লাশ চিহ্নিত কারী মৃতের বড় ভাই এর বর্নানা মতে মৃত ব্যক্তির (লাশের) নাম নসু মিয়া (৬০), পিতা মৃত বাচ্চু মিয়া, গ্রাম দক্ষিণ রামপুর, ফরাজি কান্দি ইউনিয়ন মতলব উত্তর, চাঁদপুর।



























