চাঁদপুরে জেলেদের বরাদ্দকৃত ভিজিএফের প্রায় ৫ টন চাল জব্দ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১১, ২০২৬ | ৯:১২
Link Copied Successfully!

চাঁদপুর সদরে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের (VGF) প্রায় ৫ টন সরকারি চাল পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। ঘটনাটি খতিয়ে দেখতে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

​প্রশাসন সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের বিপণীবাগ মোড় এলাকা থেকে চালভর্তি ট্রাকটি আটক করা হয়।

​অভিযানের বিষয়ে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “জেলা প্রশাসক স্যার এবং সদর ইউএনও স্যারের ফোন পেয়ে আমরা জানতে পারি যে, জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চালের একটি চালান চাঁদপুর জেলার বাইরে পাচার করা হচ্ছে। সংবাদ পাওয়ার পরপরই আমরা ট্রেস করা শুরু করি। পরবর্তীতে বিপণীবাগের সামনে এসে ট্রাকটি আটক করতে সমর্থ হই।”

বিজ্ঞাপন

​তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসায় জানা গেছে, চালবাহী ট্রাকটি আলীগঞ্জ হয়ে লাকসামের দিকে যাচ্ছিল। আটককৃত ট্রাকটিতে থাকা স্লিপে ৪হাজার ৯শ ৩০ কেজি (প্রায় ৫ টন) চালের উল্লেখ রয়েছে। বস্তা গণনা শেষে সুনির্দিষ্ট পরিমাণ নিশ্চিত করা হবে। এই ঘটনার পেছনে কোনো প্রশাসনিক বা দায়িত্বশীল কর্মকর্তা জড়িত আছেন কিনা, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জব্দকৃত চাল তদন্ত কমিটির হেফাজতে থাকবে।

​অন্যদিকে, পাচারের অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্মীপুর ইউনিয়নের সচিব মোস্তফা কামাল শামীম। মুঠোফোনে তিনি জানান, তাদের ইউনিয়নের জন্য ১১৩ টন চাল বরাদ্দ ছিল, যার মধ্যে ১০৪ টনের চাল ছাড়িয়ে আনা হয়েছে। তবে এখনও কার্ড কিংবা চাল বণ্টন শুরু হয়নি, যা আগামী বুধবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

​পাচারের অভিযোগকে মিথ্যা দাবি করে তিনি বলেন, “ফেসবুক ও নানা মাধ্যমে যে লেখালেখি হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে আগে থেকেই চক্রান্ত করা হচ্ছে। আমি কোনো অনিয়মের সাথে জড়িত নই।”

বিজ্ঞাপন

​অপরদিকে জব্দকৃত চাল প্রশাসনের হেফাজতে রয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলেদের বরাদ্দকৃত ভিজিএফের প্রায় ৫ টন চাল জব্দ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মতলবে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ১০ জেলে আটক : ৭ জনের কারাদণ্ড নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন হাজীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে অফিসার ইনচার্জের মত বিনিময় সভা ব্যাপক আনন্দ-উৎসাহে কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ কুমিল্লা-চাঁদপুর সড়কে দুর্ঘটনায় নাওপুরা বাজারের ব্যবসায়ী সবুজের মৃত্যু তাজমিনকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন অটোরিকশাচালক সুমন চাঁদপুরে ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ সিজেপি প্রধান অভিজিৎ দীপকে আটক স্কুলছাত্রী তাজমিন হত্যায় প্রধান অভিযুক্ত অটোরিকশাচালক গ্রেপ্তার রিয়াদ বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা, পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হামের উপসর্গে দেশে একদিনে ৩ জনের মৃত্যু সাংবাদিকের ডায়েরী: এক শার্ট, এক স্মৃতি সরকার দল সর্বাত্মক সহযোগিতা করবে, অন্য কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে: ইঞ্জি মোঃ মমিনুল হক সংক্ষিপ্ত সফরে স্টেশন ও তিন নদীর মোহনা পরিদর্শনে রেল সচিব জমকালো আয়োজনে দাসাদী অগ্নিশিখা ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮