চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৬ | ৬:৩৬
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলা ও সোতোকান কারাতে একাডেমির আয়োজনে কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নিয়ে কারাতের বিভিন্ন কলাকৌশল ও আত্মরক্ষার কৌশল শেখেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দুপুরে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, কারাতে শেখার মাধ্যমে সুস্থ থাকার পাশাপাশি আত্মরক্ষার কৌশল অর্জন করা যায়। এ প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। প্রশিক্ষণার্থীদের অধিকাংশই স্কুলপড়ুয়া। নিজেরা ভালোভাবে শিখে অন্যদের শেখাতেও সহযোগিতা করতে হবে। প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিপক্ষের মনোভাব নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কারাতে শিখে প্রশিক্ষণার্থীরা ভালো পর্যায়ে পৌঁছাবে, এটাই প্রত্যাশা। এ ক্ষেত্রে কারও ব্যক্তিগত সহযোগিতার প্রয়োজন হলে তাঁকে জানাতে পারবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সবার জন্য শুভকামনা জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশনের সহসভাপতি শিহান এ বি রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক সেনসী মঈনুল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক ও প্রধান কোচ সেনসী মো. জসিম গাজী।

বিজ্ঞাপন

সেমিনারে প্রশিক্ষণার্থীদের কারাতের বিভিন্ন কলাকৌশল ও আত্মরক্ষার পদ্ধতি শেখানো হয়। এসব প্রশিক্ষণ তাঁদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সাংবাদিকের ডায়েরী: এক শার্ট, এক স্মৃতি সরকার দল সর্বাত্মক সহযোগিতা করবে, অন্য কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে: ইঞ্জি মোঃ মমিনুল হক সংক্ষিপ্ত সফরে স্টেশন ও তিন নদীর মোহনা পরিদর্শনে রেল সচিব জমকালো আয়োজনে দাসাদী অগ্নিশিখা ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮ মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা, ১ মণ ইলিশ জব্দ বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি