হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৬ | ১০:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় রাজন নামে এক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ৫২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ অক্টোবর দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জের রামপুর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে এজাহারে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

এজাহারে মন্দিরের প্রতিমা ভাঙচুর, স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা লুট, মন্দিরে থাকা লোকজনকে মারধর এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।

এ ঘটনায় মন্দিরের সভাপতি পাপন চন্দ্র সাহা বাদী হয়ে ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং বাকি ৫২ আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন