চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৬ | ৮:০১
Link Copied Successfully!

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়ন তথ্য সংগ্রহ ফরম পূরণ করেছেন মো. বারেক ভূঁইয়া।

মঙ্গলবার(৬ অক্টোবর) বিএনপির পক্ষ থেকে চাঁদপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে তিনি চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এ ফরম সংগ্রহ করে জমা দেন।

মো. বারেক ভূঁইয়া চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের গুনরাজদী মহল্লার বাসিন্দা। তিনি চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। শেখ হাসিনার শাসনামলে একাধিক মামলা,কারাবাস, রিমান্ডসহ বারংবার নির্যাতনের শিকার হয়েছেন।

বিজ্ঞাপন

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহের এ কার্যক্রমের মধ্য দিয়ে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। মো. বারেক ভূঁইয়ার প্রার্থী হওয়ার আগ্রহকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ