
ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি


ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী লীগের ডেবিলদের সাথে আতাত ও মাদকের সাথে আপোস করে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন।
মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতির বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতলব উত্তর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ ওসি মানস বড়ুয়া কে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদকের সাথে কোন আপস নেই, আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মতলব থেকে মাদক নির্মুল করার আর এই মাদক নির্মুল করতে আপনার ভুমিকা সবচেয়ে বেশি আইনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সকলকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নতুন ওসি ডেবিলদের সাথে চা খাবে এবং আওয়ামী লীগের ডেবিলদের সাথে আতাত করলে আপনি মতলবে এক ঘন্টাও থাকতে পারবেন না।


এ সময় কৃষকদের মাঝে ৪টি প্রকল্পের মাধ্যমে ১৫৯ টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরন করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনর্চাজ মানস বড়ুয়া, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকতা ফয়সাল মোহাম্মদ আলী, কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান, জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা বশির মোল্লা।



























