জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১, ২০২৬ | ১০:৫৬
Link Copied Successfully!

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগের পর তার আসন শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। বৃহস্পতিবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এর আগে এদিন দুপুর পৌনে দুইটার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।

বিজ্ঞাপন

 

ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

 

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার তথ্য উঠে আসে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

 

বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র আগামীর সময়কে জানিয়েছে, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্যবিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়কও।

 

তাদের তথ্য অনুযায়ী, সরকারপ্রধান মিষ্টিকে এ নির্দেশনা দেন গতকাল বুধবার।

 

প্রায় পাঁচ দশক ধরে দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে দুই শতাধিক ব্যক্তি হামলা চালায়। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে ওষুধ, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের একটি স্থায়ী ও তিনটি আধাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর সেখানে টাঙিয়ে দেওয়া হয় সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সাইন বোর্ড।

 

প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে অবস্থানকালে এ ঘটনা ঘটে। দেশে ফিরে বিষয়টি জানার পর তিনি ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন এবং চরম ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলের কোনো পর্যায়ের নেতাকর্মী এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন।

 

সূত্রের দাবি, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার নেপথ্যে মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়ে দলের কাছে তথ্য আছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

 

তবে ওই হামলায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি। তিনি বলেছেন, সমিতির সঙ্গে তার নাম যুক্ত থাকলেও ভাঙচুরের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি চান, পুলিশ আইন অনুযায়ী তদন্ত করুক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব