মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৪:৩২
Link Copied Successfully!

জলাতঙ্ক প্রতিরোধে মতলব পৌরসভায় থাকা বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন ( টিকাদান) কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম।
এ সময় উপস্থিত ছিলেন, , পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ডগ এক্সপার্ট টিমের সদস্যএবং পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌর প্রশাসক জানায়, শহরে কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতে এ টিকাদান কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে থাকা কুকুরকে ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন দেয়ার জন্য রংপুর থেকে ‘ডগ এক্সপার্ট টিম’ এর সদস্যদের সাথে চুক্তি করা হয়েছে। ডগ এক্সপার্ট এর ৩টি টিম’ পৌর শহরের বেওয়ারিশ কুকুরসহ গৃহপালিত যেসব কুকুর রয়েছে, সেগুলোকেও জলাতঙ্কের টিকা দিবে। এর ফলে কুকুরে কামড়ালেও মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ঝুকি কমবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ।

পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান , ৫০ শয্যা মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে ৪৪৮ জনকে জলাতঙ্ক রোগের টিকা দেয়া হয়েছে।সেগুলোর মধ্যে ৪৬ টি কুকুরের কামড়ের , ৪০২টি বিড়ালের কামড়েরসহ মোট ৪৪৮ টি জলাতঙ্ক রোগের টিকা। তন্মোধ্যে ১ম ডোজ ১৭৯টি,২য় ডোজ ১৪৮টি এবং ৩য় ডোজ ১২১ টি টিকা দেয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল জমকালো আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, বেপরোয়া প্রভাবশালীরা কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটে নিলো স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি