মতলব দক্ষিণে কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, ধর্ষককে গণপিটুনি

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৬ | ৮:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত মোবারক হোসেন সরদার (৫২) একই এলাকার মৃত হোসেন আলী সরদারের ছেলে। তার বাড়ির পাশেই চায়ের দোকান রয়েছে। তার ৪টি সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, ভিকটিম তার সম্পর্কে নাতনী হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩-৪ মাস আগে মোবারক সরদার কিশোরীকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। এ বিষয়ে কাউকে জানালে ক্ষতির হুমকি দেয়।

গত ৩-৪ দিন আগে ওই ভিডিও বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয় সে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী মোবারক সরদারের বাড়িতে সালিশ বসায়। তবে সে সালিশে উপস্থিত না হয়ে পালিয়ে যায়।

শুক্রবার সকালে মোবারক বাড়িতে ফিরলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দেয় এবং মতলব দক্ষিণ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন

ভিকটিমের ভাই বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, “এ ঘটনায় মোবারক সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নঈমুল ইসলাম রাজিব জানান, আটক মোবারকের মাথা ও শরীরে জখম রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভিকটিমের বাবা পেশায় কাঠমিস্ত্রি। তিনি বলেন, “ঘটনা জানাজানির পর আমার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমি মোবারক সরদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মোবারকের স্ত্রীও স্বামীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সালিশে স্বামী উপস্থিত না হওয়ায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল জমকালো আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, বেপরোয়া প্রভাবশালীরা