চাঁদপুরে আসছেন চট্টগ্রাম রেঞ্জের নবাগত ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ১২, ২০২৬ | ৬:১৬
Link Copied Successfully!

চট্টগ্রাম রেঞ্জের নবাগত ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম আগামী ১২ আগস্ট থেকে ১৪ আগস্ট ২০২৬ খ্রি. পর্যন্ত চাঁদপুর সফর করবেন।

সফরকালে তিনি চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। তাঁর আগমন উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও সফরসংক্রান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণের পর চাঁদপুরে এটি তাঁর গুরুত্বপূর্ণ সফর। সফরকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম এবং জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে আবদুল কুদ্দুছ চৌধুরী সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। গত জুলাইয়ে তাঁকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা