চাঁদপুরে এসএসসি-২০২৬: পাশের হার ৬৩.৭৫%, জিপিএ-৫ পেয়েছে ১০৮৫ জন

Reporter
মো. হোসেন বেপারী
আপডেটঃ আগস্ট ১০, ২০২৬ | ৫:০৮
Link Copied Successfully!

প্রকাশিত হয়েছে চাঁদপুর জেলার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল-২০২৬ এর ফলাফল। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী জেলার গড় পাশের হার সন্তোষজনক।

এসএসসি: হাইমচর শীর্ষে, জিপিএ-৫ এগিয়ে সদর। চাঁদপুর জেলায় ২৮৫টি প্রতিষ্ঠান থেকে ২১ হাজার ৬৪ জন, পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৯৭ জন। গড় পাশের হার: ৬৩.৭৫%
– জিপিএ-৫: ১০৮৫ জন।

পাশের হারে সেরা ৩ উপজেলা: হাইমচর: ৭৩.২৯% – ৫৮৪ জনের মধ্যে ৪২৮ জন পাশ। জিপিএ-৫: ৩১ জন। চাঁদপুর সদর: ৭১.০৬% – ৪৬০৬ জনের মধ্যে ৩২৭৩ জন পাশ। জিপিএ-৫: ৪৮১ জন। মতলব দক্ষিণ: ৬৭.৩৩% – ২০৬৬ জনের মধ্যে ১৩৯১ জন পাশ। জিপিএ-৫: ৯৮ জন।

বিজ্ঞাপন

অন্যান্য উপজেলা: ফরিদগঞ্জ: ৬৫.৭৯%, জিপিএ-৫: ১০৩ জন, হাজীগঞ্জ: ৬৩.৫৭%, জিপিএ-৫: ১৫৩ জন, মতলব উত্তর: ৫৮.৫১%, জিপিএ-৫: ৪৬ জন, শাহরাস্তি: ৫৭.৬৮%, জিপিএ-৫: ৯২ জন, কচুয়া: ৫৬.২৬%, জিপিএ-৫: ৮১ জন।

দাখিল: পাশের হার ৫৭.৫৫%, জিপিএ-৫ ৯২ জন। ২০১টি মাদ্রাসা থেকে ৭৩০ জন, পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪২০১ জন। গড় পাশের হার: ৫৭.৫৫%। জিপিএ-৫: ৯২ জন।

সেরা উপজেলা: কচুয়া – ৬৪.৮৭%, জিপিএ-৫: ১৬ জন। জিপিএ-৫ এগিয়ে: হাজীগঞ্জ – ৩৪ জন।

বিজ্ঞাপন

এসএসসি ভোকেশনাল: পাশের হার ৬৪.৯১%। ৩১টি প্রতিষ্ঠান থেকে ১৭২৪ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৯ জন। গড় পাশের হার: ৬৪.৯১% , জিপিএ-৫*: ৪৭ জন।

সেরা উপজেলা: শাহরাস্তি – ৭৪.৬৩%, জিপিএ-৫: ২ জন। মতলব দক্ষিণ – ৭১.৭৪%।

জেলা শিক্ষা অফিস জানায়, এবার জিপিএ-৫ প্রাপ্তিতে চাঁদপুর সদর উপজেলা শীর্ষে এবং পাশের হারে হাইমচর উপজেলা এগিয়ে রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা