ফরিদগঞ্জে সড়কে ঝরলো তিন প্রাণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২০ | ৩:২২
Link Copied Successfully!

তেলবাহী লরির চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংর্ঘষে তিন জন নিহত হয়। মঙ্গলবার (১ডিসেম্বর) সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের সরকারি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি স্কুটার চালক জাহাঙ্গীর (৪০) ও রুমা বেগম (৩০)। গুরুতর আহত মামুন (৩৫)কে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার সকালে পৌনে আটটার দিকে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসার সময় চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চাকা ফেটে যায়।

বিজ্ঞাপন

এতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তেলবাহী লরি ও সিএনজি স্কুটারটি পাশর্^বর্তী খালে পড়ে যায়।

সিএনজি স্কুটারের তিনজন যাত্রী গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি স্কুটার চালক জাহাঙ্গীর (৪০) ও রুমা বেগম (৩০) কে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত মামুন (৩৫)কে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা