নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ৩১, ২০২৬ | ১০:০৩
Link Copied Successfully!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার জন্য ফোনে অনুরোধ করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে ফোন করে সমঝোতার প্রস্তাব দেন এবং বলেন যেন তিনি আর তাঁর বিরুদ্ধে কথা না বলেন; বিনিময়ে তিনিও আর রাশেদ খাঁনের বিরুদ্ধে কিছু বলবেন না। জবাবে রাশেদ খাঁন জানান, প্রধানমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করলে বিষয়টি বিবেচনা করা হবে। রাশেদ খাঁনের দাবি, তখন পাটওয়ারী জানান যে তিনি এ বিষয়ে গণমাধ্যমেও কথা বলেছেন এবং ভবিষ্যতে আর এমন করবেন না।

বিজ্ঞাপন

তবে রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, ওই রাতেই পাটওয়ারী আবার ফোন করে সুর বদলে হুমকি দেন এবং বলেন, আমি কিন্তু সব বলে দেবো। আমাদের (নাহিদ-আসিফ) কাছ থেকে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন। সব ফাঁস করে দেবো। এর জবাবে রাশেদ খাঁন তাঁকে বলেন, “যা আছে সব ফাঁস করে দাও।”

এরপর পাটওয়ারী তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট কেনার অভিযোগ তোলেন এবং এ-সংক্রান্ত সব নথি তাঁদের কাছে রয়েছে বলে দাবি করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশেদ খাঁন পোস্টে উল্লেখ করেন, তাঁর কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে তিনি কখনো এক টাকাও নেননি। তাঁর সম্পর্কে যেসব তথ্য রয়েছে, সেগুলো সরাসরি প্রকাশ করে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, গতকাল ফোন পাওয়ার পর ভেবেছিলেন যে হয়তো সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজই দেখা গেল সে দেওয়া কথা রাখেনি, আবারও আবোলতাবোল বলা শুরু করেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত