দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ২৮, ২০২৬ | ৩:৪১
Link Copied Successfully!

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ছয় বাংলাদেশির বাড়ি নারায়ণগঞ্জের সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকায়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে কুইন্সটাউনের একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে আকস্মিক আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের সময় ওই বাংলাদেশিরা দোকানের ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন।

বিজ্ঞাপন

কী কারণে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে ইতিমধ্যে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। নিহত ও চিকিৎসাধীন বাংলাদেশিদের নাম ও পূর্ণাঙ্গ পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা