শিক্ষার্থীদের ‍‍`দেশের শত্রু‍‍` মনে করছে মোদি সরকার: সোনিয়া গান্ধী

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুলাই ২৫, ২০২৬ | ১০:৫৮
Link Copied Successfully!

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে ভারতজুড়ে চলমান ছাত্র আন্দোলন দমনে কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, সরকার প্রতিবাদী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে না দেখে দেশের শত্রু হিসেবে বিবেচনা করছে।

শুক্রবার (২৪ জুলাই) ভারতের ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’-তে প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া গান্ধী অভিযোগ করেন, দেশের শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা ও জবাবদিহি দাবি করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই দাবি শোনার পরিবর্তে চরম নিষ্ঠুরতা ও ভীরুতার পরিচয় দিচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোনিয়া গান্ধী লেখেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের এই অমানসিক অত্যাচার বর্তমান সরকারের আমলে প্রথম নয়। উদাহরণ টেনে তিনি বলেন, সশস্ত্র পুলিশ ও আধাসামরিক বাহিনী যেভাবে এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালিয়েছিল, তা দেশের মানুষ ভোলেনি। দেশের নামকরা নারী কুস্তিগীরদের আন্দোলনের সময় যে নজিরবিহীন নিপীড়ন চালানো হয়েছিল, তাও স্মৃতি থেকে মুছে ফেলা অসম্ভব।

বিজ্ঞাপন

প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি এবং পরীক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ প্রতিদিন আরও জোরালো হচ্ছে। সোনিয়া গান্ধীর মতে, তরুণ সমাজ নিজেদের সাহসের পরিচয় দিয়ে অধিকারের জন্য লড়াই করছে, অথচ সরকার চরম দমনপীড়ন চালিয়ে তাঁদের কণ্ঠরোধ করতে চাইছে।

সূত্র: দ্য হিন্দু

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা