১৬১১১ নম্বরে কল, লঞ্চে অসুস্থ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিল কোস্ট গার্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৩, ২০২৬ | ৮:২২
Link Copied Successfully!

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ ১৪ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে কোস্ট গার্ড। শনিবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শনিবার সকাল ১১টায় এক নারী তার ১৪ মাসের কন্যা শিশুকে নিয়ে বরিশাল থেকে ‘কর্ণফুলী-১০’ লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হন।

দুপুর দেড়টার দিকে লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পৌঁছালে শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে সংকটাপন্ন হয়ে পড়ে। এ সময় শিশুটির মা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সাহায্য চান।

বিজ্ঞাপন

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিক্যাল টিম দ্রুত লঞ্চঘাটে যায়। তারা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোস্ট গার্ডের গাড়িতে করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “উপকূল ও নৌপথে যে কোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের সেবা ২৪ ঘণ্টা চালু রয়েছে।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা